×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০২-১৬
  • ৪৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে হলে রামকৃষ্ণের যে পথ, স্বামী বিবেকানন্দের যে দর্শন তা প্রতিষ্ঠা করতে হবে। তবেই পৃথিবী পাবে শান্তির সুবাতাস।
প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার দিনাজপুরের বোচাগঞ্জ ডিগ্রী কলেজ মাঠ সংলগ্ন এলাকায় রামকৃষ্ণ মন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ সমরাস্ত্র বিক্রির একটি মহোৎসব। যা গোটা বিশ্বে অস্থিরতা তৈরি করেছে। বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় রামকৃষ্ণের পথ আর স্বামী বিবেকানন্দের দর্শনের বিকল্প নেই।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম, দিনাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের মহারাজ সমান্দসহ প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। প্রতিমন্ত্রী পরে দিনাজপুরের বোচাগঞ্জ¯ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (সেতাবগঞ্জ বড় মাঠ) বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে বাদ্যযন্ত্র বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat