×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০২-১৭
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, মহান স্বাধীনতা যুদ্ধের সময়েও দেশে সাম্প্রদায়িক শক্তি ছিলো, এখনও আছে। তাদের প্রতিহত করে অসাম্প্রদায়িক দেশ গড়তে সকলকে ভূমিকা রাখতে হবে। 
তিনি বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক দেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন।
মন্ত্রী আজ রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে মহানগর পূজা উদযাপন কমিটি আয়োজিত ‘মহানগর পরিবার দিবস ২০২৩’ উদ্বোধনকালে এসব কথা বলেন।
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘আমাদের শেকড়ের সন্ধান করতে হবে। সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। সংস্কৃতির বিকাশ ধর্মান্ধতা থেকে মুক্তি দিবে।’
পরিবার দিবস সকলকে কাছে আসার সুযোগ করে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন,  পারস্পরিক বন্ধনকে শক্তিশালী করতে এ ধরনের অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মহানগর পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মনিন্দ্র কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো. হাজী সেলিম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জে এল ভৌমিক, অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, রমেন মন্ডল প্রমুখ। 
অনুষ্ঠানে অনিল চন্দ্রনাথ এফসিএ ও  কানুতোষ মজুমদারকে ‘মহানগর পরিবার দিবস ২০২৩’  সন্মাননা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat