×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০৩-০১
  • ৪০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে কোভিডের মজুতকৃত টিকার মেয়াদ শেষ হওয়ায় তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া সাময়িকভাবে স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কোভ্যাক্স থেকে টিকা আসা সাপেক্ষে আবারও এই কার্যক্রম শুরু হবে।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) অধ্যাপক ডা. আহমেদুল কবির।
তিনি বলেন, মঙ্গলবার বুস্টার ও দ্বিতীয় বুস্টার ডোজ কার্যক্রমে ব্যবহৃত টিকার মেয়াদ শেষ হয়েছে। এই দুই ডোজে কোভ্যাক্সের টিকা ব্যবহার করা হয়েছিল।
আহমেদুল কবির বলেন, নতুন করে টিকা পাওয়ার জন্য বাংলাদেশের তরফ থেকে আমরা কোভ্যাক্সের কাছে আবেদন করেছি। আবেদন করার পর টিকা আসতে কিছুটা সময় লাগবে। আশা করছি, দুই-তিন সপ্তাহের মধ্যে টিকা চলে আসবে। এই সময়টা আমাদের অপেক্ষা করা ছাড়া কোন বিকল্প নেই। আমাদের কাছে আবার টিকার চালান আসা মাত্রই কার্যক্রম শুরু করব।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, মঙ্গলবার পর্যন্ত দেশে ১৫ কোটি ৬ লাখের বেশি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। ১৩ কোটি ৭১ লাখের বেশি মানুষ দ্বিতীয় ডোজ পেয়েছে।  সেইসঙ্গে ৬ কোটি ৭৩ লাখের বেশি তৃতীয় ডোজ এবং ৩ কোটি ১৪ লাখের বেশি চতুর্থ ডোজের টিকা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat