×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৩-০১
  • ৮৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উত্তরাঞ্চলে বাঁশ চাষ ও বাঁশজাত শিল্পের উন্নয়নে ‘বাঁশ, বেত ও মুর্তা (পাটিপাতা) পলিসি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে নীলফামারীজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে কর্মশালার আয়োজন করে বাংলাদেশ বন গবেষণা ইনিস্টিটিউট, চট্টগ্রাম।
কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতা দেন- জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। বিএফআরআই, চট্টগ্রামের পরিচালক ড. রফিকুল হায়দারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক ড. এসএম আবু বকর সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি তাহমিন হক ববী, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি প্রকৌশলী এসএম সফিকুল আলম ডাবলু, ডোমার আঞ্চলিক বাঁশ গবেষণা কেন্দ্রের কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ।
বিএফআরআই’র পরিচালক ড. রফিকুল হায়দার জানান, বর্তমানে দেশে ৩৩ জাতের বাঁশ রয়েছে। উত্তরাঞ্চলে বাঁশের জাত উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে নীলফামারীর ডোমার উপজেলায় একটি আঞ্চলিক বাঁশ গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। কেন্দ্রটি বাঁশ ব্যবস্থাপনা এবং সংরক্ষণ করে মূল্যবান ও আকর্ষণীয় পণ্য তৈরী, উন্নত জাতের বাঁশ চাষে প্রশিক্ষণ দিয়ে চাষিদের আর্থসামাজিক উন্নয়নের কাজ শুরু করেছে। এ লক্ষ্যে এ পর্যন্ত ১ হাজার ৪৭০ জন চাষি ও উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হযেছে।
দুই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় বাঁশ চাষি, শিল্প উদ্যোক্ত, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat