×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৫
  • ৪৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে বাংলাদেশ বেতারের নবনিযুক্ত মহাপরিচালক নাসরুল্লাহ মো. ইরফান শ্রদ্ধা নিবেদন করেছেন।
তিনি  সকাল ৯টায় টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পরে তিনি পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু, ১৫  আগস্ট ও মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ৩০ লাখ শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সাফল্য কামনায় প্রার্থনা করা হয়।
পরে তিনি বঙ্গবন্ধু সমাধিসৌধে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় বাংলাদেশ বেতারের অতিরিক্ত মহাপরিচালক (বার্তা) এ এস এম জাহীদ, উপ মহাপরিচালক (অনুষ্ঠান) কামাল আহমেদ, পরিচালক নাসিমুল কামাল, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) মো. আল-আমিন খান, আঞ্চলিক প্রকৌশলী এম এ সোবহান, আঞ্চলিক পরিচালক শফিকুল ইসলাম, সহকারী পরিচালক (অনুষ্ঠান) হুমায়ুন কবির, সহকারী পরিচালক(অনুষ্ঠান) ফয়সাল মাহমুদ, সহকারী বার্তা নিয়ন্ত্রক মোঃ রাসেল মিয়া, সরকারি বেতার প্রকৌশলী ইবনে সাবিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে  মহাপরিচালক বাংলাদেশ বেতার গোপালগঞ্জ কেন্দ্র পরিদর্শন করেন।
তিনি এ বেতার কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বার্তা, প্রকৌশল ও অনুষ্ঠান শাখার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমস্যার সমাধানে প্রযয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রত্যয় ব্যক্ত করেন।
বেতার সম্প্রচারকে যুগোপযোগী ও শ্রোতাবান্ধব করার লক্ষ্যে তিনি নিউ মিডিয়া ও অনলাইন মিডিয়ার উপর বিশেষ গুরুত্বারোপ করেন।
এ সময় বাংলাদেশ বেতার গোপালগঞ্জের সকল কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat