×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০৩-০৯
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তরুণ প্রজন্মের দক্ষতা সৃষ্টিতে কাজ করছে সরকার। এই লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহন করা হয়েছে।
প্রতিমন্ত্রী আজ নাটোরের সিংড়াতে অবকাঠামো উন্নয়নসহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। 
গণপূর্ত বিভাগ ৩৪ কোটি টাকা ব্যয়ে নতুন এই প্রাতিষ্ঠানিক ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে।
পলক বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতাকে অর্থবহ করতে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির পদক্ষেপ নিয়েছিলেন। 
তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের সফল পথ পরিক্রমায় ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তোলা হবে। আজকের তরুণ প্রজন্মকে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে, স্মার্ট হতে হবে। এই দক্ষতা অর্জনের প্রয়োজনীয় সকল প্লাটফর্ম তৈরী করে দিচ্ছে সরকার। 
তিনি আরো বলেন, সরকারের এসব সুযোগ গ্রহন করে আজকের তরুণ প্রজন্মকে দক্ষ হয়ে গড়ে উঠতে হবে। এই প্রজন্মই ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশের নেতৃত্বে আসীন হবে।
প্রতিমন্ত্রী বলেন, সিংড়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে ছয়টি ট্রেডে প্রতিবছর এক হাজার ২০০ শিক্ষার্থী প্রশিক্ষণ গ্রহন করে দক্ষ হয়ে উঠছে। বিদেশে যেতে ইচ্ছুকদের ওরিয়েন্টেশনও প্রদান করা হবে এই কেন্দ্রে। এছাড়া প্রায় তিনশ’ কোটি টাকা ব্যয়ে সিংড়াতে ১৫ একর জায়গার উপরে নির্মিতব্য এবং নির্মিত ডিজিটাল সিটির চারটি স্থাপনায় আগামী পাঁচ থেকে দশ বছরে ২০ হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat