×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৩-১৪
  • ৮০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর সাইন্সল্যাবে বিস্ফোরণের ঘটনায় আয়েশা আক্তার (২৬) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৯ টায় বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আই সিই ইউ ) মারা যান। এ বিস্ফোরণের ঘটনায় এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চারজনে।
শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ড: এস এম আইয়ুব হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার সকাল ৯টার দিকে আয়শা আক্তার মারা যান। তার শরীরে ৩৮ শতাংশ দগ্ধ হয়েছিল। এ ঘটনায় এখনো আরও চারজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
আয়েশা আক্তারের বাড়ি চাঁদপুর জেলায়। তিনি রাজধানীর জিকাতলা এলাকায় থাকতেন। তিনি ফনিক্স কোম্পানির এডমিন হিসেবে কর্মরত ছিলেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
৫ মার্চ সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর নিউমার্কেট থানার সায়েন্সল্যাবের শিরিন ম্যানশন নামের ভবনটির তিন তলায় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে আশপাশের ভবনও কেঁপে ওঠে। ভূমিকম্প হচ্ছে মনে করে অন্যান্য ভবনের লোকজন নিচে নেমে আসে। বিস্ফোরণের পরপর শিরিন ম্যানশনে আগুন ধরে যায় । ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় বেলা ১১টা ১৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ঘটনারদিন তিন জন নিহত হন। এছাড়াও এ দুর্ঘটনায় ১৫ জন আহত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat