×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৩-১৪
  • ৫৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ১৩ মে সারা দেশে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, জেলা/মহানগর ও উপজেলা কমান্ডের নির্বাচন অনুষ্ঠিত হবে। মহানগর ও উপজেলা কেন্দ্রে এই নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।
মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে আজ এক সংবাদ সম্মেলনে এই তফসিল ঘোষণা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন এ নির্বাচন সংক্রান্ত  নির্বাচন কমিশনার সাবেক অতিরিক্ত সচিব এএফএম ইয়াহিয়া চৌধুরী, সাবেক সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, সাবেক অতিরিক্ত সচিব মো. আনছার আলী খান ও লে. কর্নেল (অব.) কাজী সাজ্জাদ আলী জহির বীরপ্রতীক, মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া ও অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস।
সংবাদ সম্মেলনে ঘোষিত তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ ১৯ মার্চ, খসড়া তালিকা নিয়ে আপত্তি গ্রহণের শেষ সময় ২২ মার্চ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২ এপ্রিল। এছাড়া মনোনয়নপত্র দাখিল ৫ এপ্রিল, মনোনয়নপত্র প্রত্যাহার ১৬ এপ্রিল, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৭ এপ্রিল এবং ১৮ এপ্রিল প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। ভোট গ্রহণ চলবে ১৩ মে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বিত বীর মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকায় যাদের নাম রয়েছে তারাই মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের ভোটার হবেন, প্রাথমিক খসড়ায় যার সংখ্যা ৯৭ হাজার ১১২ জন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat