×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৭
  • ৮৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এ্যাপেনডিকস  অস্ত্রোপচারের কারণে লিভারপুলের বিরুদ্ধে আসন্ন প্রিমিয়াল লিগে হোম ম্যাচটিতে খেলতে পারছেন না ম্যানচেস্টার সিটির তারকা ফিল ফোডেন। সিটি ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
২২ বছর বয়সী এই ইংলিশ মিডফিল্ডার রোববার ওয়েম্বলিতে ইউক্রেনের বিরুদ্ধে ইউরো বাছাইপর্বের ম্যাচ শুরু হবার ঠিক আগ মুহূর্তে দল থেকে ছিটকে যান। লন্ডনে তার অস্ত্রোপচার করানো হবে। এখনো নিশ্চিত জানা যায়নি কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারেন। তবে সিটি  এটা নিশ্চিত করেছে আগামী শনিবার ইতিহাদ স্টেডিয়ামে রেডসদের বিপক্ষে ফোডেন খেলতে পারছেন না। 
এক বিবৃতিতে সিটি জানিয়েছে, ‘ফিল ম্যানচেস্টারে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবে। ঘরের মাঠে সপ্তাহের শেষে লিভারপুলের বিরুদ্ধে ম্যাচটির জন্য সে যথেষ্ঠ ফিট অবস্থায় নেই। এই মুহূর্তে তার ফিরে আসার বিষয়টি বেশ অষ্পষ্ট।’
বর্তমানে লিগ টেবিলের শীর্ষে থাকা আর্সেনালের থেকে আট পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। যদিও সিটির হাতে একটি ম্যাচ বেশী রয়েছে। আগামী মাসে সিটিজেনরা পাঁচটি লিগ ম্যাচ খেলবে। এর মধ্যে ২৬ এপ্রিল ঘরের মাঠে গানারদের বিরুদ্ধে ম্যাচটিও রয়েছে। এছাড়া ১১ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মোকাবেলা করবে। ২২ এপ্রিল এফএ কাপের সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ দ্বিতীয় টায়ারের ক্লাব শেফিল্ড ইউনাইটেড।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat