×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৭
  • ৬০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সোমবার (২৭ মার্চ) পবিত্র রমজান মাসের চতুর্থ দিন। এরই মাঝে জমে উঠেছে কলকাতার ইফতার বাজার। ক্রেতাদের সুবিধার্থে রাতভর খোলা থাকছে দোকান-পাট। বিশেষ করে কলকাতার রাজাবাজার, নিউমার্কেট থেকে শুরু করে নাখোদা মসজিদ সংলগ্ন এলাকা জাকারিয়া স্ট্রিটে ক্রেতাদের ভিড় বেড়েছে। এ এলাকায় ইফতারের বিশেষ ধরনের খাবার পাওয়া যায়।

তবে ইফতারের খাবার কিনতে শুধু মুসলমানরা ভিড় করেন না, অন্য ধর্মের লোকজনও খাবার কিনতে ঢুঁ মারছেন এসব দোকানে।

ফল কিনতে আসা সমির আহমেদ বলেন, ‘নামাজের পর ফল খেয়ে রোজা ভাঙবো। কিন্তু ফলের দাম মোটামুটি বেশি। ভালো মানের ফলও পাওয়া যাচ্ছে না। দাম বাড়ার ফলে কম ফল খেতে হচ্ছে কী করবো।’

কলকাতার রাজাবাজারের এক বিক্রেতা নওশাদ আলম জানান, ‘আগে সেমাই প্রতি কেজির দাম ছিল ১৪০ রুপি। এখন সেই সেমাই ১৮০ রুপিতে কিনতে হচ্ছে। দাম অনেক বেড়ে যাওয়ায় দরিদ্র লোকজন যারা রোজা রাখেন তাদের সমস্যা হচ্ছে।’

কয়েকজন ইফতারি বিক্রেতা বলেন, বিক্রি এখন খুব একটা ভালো নয়। ১০ থেকে ১৫ রোজার দিকে ভালো বিক্রি হবে। জিনিসের দাম বেড়ে যাওয়ায় বিক্রি কমেছে, বলছেন তারা।

খেজুর ছাড়া রোজা খোলা ভাবাই যায় না। খেজুর বিক্রেতা মহম্মদ রাজ জানান, ‘দামটা একটু বেশি আছে। এই দাম ঈদের জন্য বেড়েছে। তবে বিক্রি ভালো হচ্ছে।

রাস্তার আশেপাশে টেবিল, চেয়ার বসিয়ে বিক্রি হচ্ছে পিঁয়াজু, আলুর চপ, ডালের বড়া। ছোলা, মুড়িসহ আরও অনেক কিছু বিক্রি হচ্ছে রাস্তার পাশের দোকানগুলোতে।

ইফতারের খাবার কিনতে আসা একজন বলেন,‘সব কিছুরই দাম একটু বেশি। রমজানে কী করবে মানুষ, কিনতে হবে, খেতে হবে। আগে যা দাম ছিল তার থেকে দাম অনেক বেশি। দাম বেশি হওয়ার ফলে সমস্যা একটু হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat