×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৩-২৭
  • ৯২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সকল ভেদাভেদ ভুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হতে দলের সকল নেতা কর্মীদেরকে প্রতি আহবান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কর্ণেল (অব.) মুহাম্মদ ফারুক খান। আজ সোমবার মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন। 
ফারুক খান বলেন, আগামী নির্বাচনের প্রস্তুতি নিন। এখন থেকেই প্রতিটি কেন্দ্র স্থানীয় নেতাদের নিয়ে  কমিটি করে নিরলস ভাবে কাজ করে যেতে হবে। এজন্য স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীকে একত্রিত হয়ে সকল ভেদাভেদ ভুলে নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে।
তিনি বলেন, গত ১৫ বছর ধরে আওয়ামী লীগ জনগনের সেবা করার দায়িত্বে আছে। এজন্য জনগনের সবরকমের উন্নয়ন হয়েছে, রাস্তাঘাট হয়েছে, সারা বাংলাদেশে মেগা প্রকল্প হয়েছে, আরও হচ্ছে। এসব দেখে বিএনপি’র গাত্রদাহ হচ্ছে।  
ফারুক খান বলেন, দেশের উন্নয়ন অব্যহত রাখতে হবে। আগামীতে আবারও আওয়ামী লীগকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে যাতে নতুন প্রজম্মের জন্য সুন্দর একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারি। 
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার সভায় সভাপতিত্ব করেন। সভা পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat