×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৩-৩০
  • ৮৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসনারো তিন মাস পর বৃহস্পতিবার দেশে ফিরছেন। 
দেশে ফিরে পুনরায় তিনি রাজনীতিতে যোগ দেবেন। চলতি বছরের পহেলা জানুয়ারিতে লুইজ ইনাসিও লুলা ডি সিলভার ক্ষমতা গ্রহণের দ’ুদিন আগে কট্টর ডানপন্থী ও সাবেক সেনা ক্যাপ্টেন বলসনারো যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়েন। 
তার দেশে ফেরার দিনে তীব্র উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে। কারণ বিমানবন্দরে তাকে ব্যাপকভাবে স্বাগত জানাতে  সমর্থকদের বাধা দেয়ার অঙ্গীকার করেছে কর্তৃপক্ষ।
বলসনারো (৬৮) আগামী সপ্তাহ থেকে তার দল লিবারেল পার্টির অনারারি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করবেন। 
বিমানে উঠার প্রস্তুতিকালে বলসনারো বলেছেন, আমি কোন বিরোধিতা করতে যাচ্ছি না। আমি যাচ্ছি একজন অভিজ্ঞ হিসেবে আমার দলের কাজে অংশ নিতে।
এদিকে কর্তৃপক্ষ বলসনারোর সমর্থকদের প্রতি বিমানবন্দরে সমাবেশ না করার আহ্বান জানিয়েছে। লিবারেল পার্টি তাকে স্বাগত জানানোর আয়োজন ছোট রাখার সিদ্ধান্ত নিলেও তার কট্টর সমর্থকদের রয়েছে নিজস্ব কিছু পরিকল্পনা। 
সমর্থকদের কেউ কেউ মোটর শোভাযাত্রা করে ব্রাসিলিয়াকে অচল করার হুমকি দিয়েছে। 
বিশ্লেষকরা বলছেন, তার ফিরে আসায় ব্রাজিলে সরকারের বিরোধিতা চাঙ্গা হবে। যা তার দেশের বাইরে থাকায় ঝিমিয়ে পড়েছিল। 
এদিকে সাবেক এই প্রেসিডেন্টের দেশে ফেরাকে একটি উচ্চপর্যায়ের বাজি হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। কারণ দেশে ফিরে তাকে বেশ কিছু মামলা মোকাবেলা করতে হবে। বিশেষ করে গত ৮ জানুয়ারি লুলাকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে তার সমর্থকদের ঘটানো সসিংতায় তার বিরুদ্ধে উস্কানি দেয়ার অভিযোগ রয়েছে। 
এ প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের ব্যবসায়িক নেতাদের এক বৈঠকে তিনি স্বীকার করেছেন, পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্যে তিনি অযোগ্য ঘোষিত হতে পারেন। 
তিনি বলেছেন, কোন ধরনের স্বেচ্ছাচারি সিদ্ধান্ত ছাড়া তারা আমাকে কারাগারে পাঠাতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat