×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৪-০৮
  • ৫১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাপান
জাপানে ৩০ বছরের কমবয়সী অবিবাহিত প্রায় অর্ধেক লোক সন্তান চায় না।
একটি ফার্মাসিটিউক্যাল ফার্মের সাম্প্রতিক জরিপ থেকে এ কথা জানা গেছে। খবর সিনহুয়ার।
সন্তান না চাওয়ার কারন হিসেবে তারা অর্থনৈতিক অনিশ্চয়তা, সন্তান জন্মদান ও প্যারেন্টিংয়ের সমস্যার কথা তুলে ধরে।
রোহতো ফার্মাসিটিউক্যাল কোম্পানী লিমিটেডের জরিপে দেখা গেছে ১৮ থেকে ২৯ বছর বয়সী চারশো উত্তরদাতার ৪৯.৪ শতাংশ বলেছে, তারা সন্তান নিতে আগ্রহী নয়। গত তিন বছরে চালানো জরিপের তুলনায় এ হার সর্বোচ্চ।
লিঙ্গ ভিত্তিতে ৫৩.০ শতাংশ পুরুষ ও ৪৫.৬ শতাংশ নারী বাবা মা না হওয়ার ইচ্ছে ব্যক্ত করেছে।
জানুয়ারিতে অনলাইনে জরিপটি পরিচালনা করা হয়।
এদিকে দেশটির সরকারি তথ্যে দেখা গেছে, ২০২২ সালে শিশু জন্ম সর্বনি¤œ আট লাখে নেমে আসে যা ১৮৯৯ সালে তথ্য রেকর্ড শুরুর পর সর্বনি¤œ।
সরকারের ধারনার চেয়ে অনেক আগেই শিশু জন্ম কমে যাওয়ার এ তথ্য এলো। সরকারের পক্ষ থেকে ২০১৭ সালে বলা হয়েছিল জাপানে ২০৩৩ সালে জন্মসংখ্যা আট লাখে নেমে আসবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat