×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৪-১০
  • ৭৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হ্রদের পানি কমে যাওয়ায় এবং কাপ্তাই হ্রদে কার্প জাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আগামী ২০ এপ্রিল মধ্য রাত  থেকে হ্রদে সকল প্রকার  মাছ আহরণের উপর নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্তÍ নিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
সোমবার দুপুর ১২ রাঙ্গামাটি  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত জরুরী সভায় সর্বসম্মতভাবে  এ সিদ্ধান্ত নেয়া হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন রাঙ্গামাটি জেলার ব্যবস্থাপক মো: আশরাফুল আলম ভুইয়া,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন, জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দসহ জেলার মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে  জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) জানান , কাপ্তাই হ্রদের পানি দ্রুত কমে যাওয়ার কারণে এবং হ্রদের মৎস্য সম্পদ রক্ষায় চলতি মাসের ২০ এপ্রিল মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ আহরণ ও পরিবহন নিষিদ্ধ থাকবে। মৎস্য সম্পদ রক্ষায় অবৈধভাবে মাছ শিকার বন্ধে হ্রদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে বলে জানান জেলা প্রশাসক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat