×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৪
  • ১১৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সামান্থা
বিচ্ছেদ আর শারীরিক অসুস্থতা নিয়ে দীর্ঘদিন ধরেই শিরোনামে অভিনেত্রী সামান্থা। তবে মাঝে কিছুদিন সুস্থ থাকায় একাধিক সিনেমার কাজও শেষ করেছেন তিনি। সেই তালিকায় থাকা পৌরাণিক সিনেমা ‘শকুন্তলম’ মুক্তি পাচ্ছে আজ। 
সিনেমাটির প্রচারণার জন্য দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছিলেন তিনি। নতুন সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ বেশ লক্ষণীয়। তবে এমন সময়ই ভক্তদের মন খারাপের খবর দিলেন এই অভিনেত্রী। সিনেমাটি মুক্তির একদিন আগেই (গতকাল) অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থতার খবরটি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন সামান্থা। অতিরিক্ত চাপের কারণে জ্বরের কবলে পড়েছেন তিনি। 
শুধু তাই নয়, কথাও নাকি বলতে পারছেন না সামান্থা। টুইট করে সামান্থা লেখেন, ‘ছবির প্রচারের এত মানুষের সঙ্গে দেখা হয়েছে ভীষণ আনন্দ করেছি। কিন্তু অতিরিক্ত কাজের চাপের কারণে শরীরটা খারাপ হয়ে গেল। ভীষণ জ্বর, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না।’ তার অসুস্থতার খবরে মনখারাপ অনুরাগীদের। সামান্থার দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রায় সকলেই। 
উল্লেখ্য, বিখ্যাত দক্ষিণী পরিচালক গুণশেখরের পৌরাণিক ছবি ‘শকুন্তলম’। এতে মুখ্য চরিত্রে সামান্থা রুথ প্রভু ও দেব মোহন অভিনয় করেছেন। এছাড়া সিনেমাটিতে থাকছে অত্যাধুনিক ভিএফএক্স, থ্রিডি ভার্সন। তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি ভাষায় মুক্তি পাচ্ছে ‘শকুন্তলম’। অন্যদিকে মায়োসাইটিসের সমস্যা কাটিয়ে এ সিনেমাটির মাধ্যমে আবার বড়পর্দায় ফিরছেন সামান্থা রুথ প্রভু। তবে এই পৌরণিক গল্প দর্শকের মন কতটা জয় করতে সেটাই এখন দেখার বিষয়!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat