×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০৪-১৯
  • ১৬৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, পাবনা জেলার সাঁথিয়ার শহীদনগরের শহীদদের সঠিক ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে হবে।
তিনি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধে পাবনাসহ উত্তরাঞ্চলের এক গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। ১৯৭১ সালে আজকের দিনে সাঁথিয়ার এই শহীদনগরে অনেক বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করেছিল হানাদার বাহিনী। তাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি।’
তিনি আজ সাঁথিয়ার পাইকরহাটী শহীদনগর উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক (ডাব বাগান) শহীদনগর দিবস উদযাপন উপলক্ষ্যে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে নিরস্ত্র বাঙালি সশস্ত্ররূপে আবির্ভূত হয়। নিজের জীবনের পরোয়া না করে তাঁরা দেশের জন্য নিজেদের উৎসর্গ করে। সেসময় হানাদার বাহিনীর সাথে সাথে স্থানীয় দোসরদেরও মোকাবেলা করতে হয়েছিল।  
তিনি বলেন, দেশের উন্নয়নের মাধ্যমে শহীদদের আত্মত্যাগকে অর্থবহ করে তুলতে বর্তমান সরকার নিরলস কাজ করছে ।
অপর এক অনুষ্ঠানে ধুলাউড়ি ইউনিয়নের ৮০টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সাথে ঈদ পূর্ববর্তী মত বিনিময় সভায় মো. শামসুল হক টুকু বলেন, বর্তমান সরকারের সময়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় চর্চা করা হচ্ছে, আগের ন্যায় ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এখন আর জঙ্গিবাদের আবাদভূমি নয়। ধর্মীয় বিষয়ে অনেক ধরণের মতভেদ ও গ্রুপ রয়েছে, শান্তি প্রতিষ্ঠায় সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেনের সভাপতিত্বে সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ দেলোয়ার, সাঁথিয়া আওয়ামী লীগের সভাপতি মো. হাসান আলী খান, পৌর মেয়র মো. মাহবুবুল আলম বাচ্চু, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা খোকনসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat