×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৪-২১
  • ২০৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলায় প্রায় দেড়লাখ দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে  জানা গেছে, জেলার পাঁচটি উপজেলায় একলাখ ৩১ হাজার মানুষকে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে এবং জেলার ২টি পৌরসভার নয়হাজার দুইশ’ ৬৮ জন মানুষের মাঝে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
লালমনিহাটের জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ্ জানান, আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একলাখ ৪০ হাজার দুইশ’ আটষট্টি জন অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে।
এদিকে, আজ শুক্রবার জেলার সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মতিয়ার রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat