×
ব্রেকিং নিউজ :
মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শেষ করলেন তারেক রহমান বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৪
  • ৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন।চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের নতুন রাষ্ট্রপতিকে পাঠানো চিঠিতে বলেছেন, "আমি জেনে আনন্দিত যে, আপনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। গণপ্রজাতন্ত্রী চীন সরকার এবং এর জনগণের ও আমার পক্ষ থেকে আমি আপনাকে আমার আন্তরিক অভিনন্দন এবং আপনার জন্য শুভকামনা জানাতে চাই।”
চীন ও বাংলাদেশ ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী উল্লেখ করে তিনি বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে দুই দেশ সবসময় একে অপরকে সম্মান করেছে, একে অপরের সঙ্গে সমান আচরণ করেছে এবং একে অপরের গুরুত্বপূর্ণ স্বার্থ সম্পর্কিত বিষয়ে একে অপরকে সমর্থন করেছে, যা দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান এবং সমান-সমান সহযোগিতার নজির স্থাপন করেছে।
শি জিনপিং বলেছেন, "আমি চীন-বাংলাদেশ সম্পর্কের উন্নয়নের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেই, এবং আমাদের দুই দেশের মধ্যে ঐতিহ্যগত বন্ধুত্বকে এগিয়ে নিয়ে যেতে, যৌথভাবে উচ্চমানের সাথে 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ' গড়ে তুলতে এবং দুই দেশের জনগণের আরও কল্যাণের লক্ষ্যে চীন-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্ব জোরদার করা অব্যাহত রাখতে আমি আপনার সাথে কাজ করতে প্রস্তুত রয়েছি।
তিনি আরো বলেন, "আমি আপনার (বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি) সুস্বাস্থ্য এবং ভবিষ্যতে আপনার প্রতিটি প্রচেষ্টার সাফল্য কামনা করি। আমি বাংলাদেশের সমৃদ্ধি এবং জনগণের সুখী জীবন কামনা করি।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat