×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৪-২৭
  • ১৮৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
দুবাইয়ের শারজাহ জেল থেকে ছাড়া পেলেন মুম্বাইয়ের অভিনেত্রী ক্রিসান পেরেইরা। এপ্রিলের শুরুতে ট্রফির মধ্যে চরস জাতীয় মাদকের প্যাকেট বহন করে শারজাহ বিমানবন্দরে ধরা পড়েছিলেন তিনি। প্রায় এক মাস দুবাইয়ে হাজতবাস করতে হয়েছে ‘সড়ক ২’-এর অভিনেত্রীকে।
তবে তদন্ত জানা যায়, ক্রিসানকে ফাঁসিয়েছেন তারই প্রতিবেশী। মাদক পাচার করা অভিনেত্রীর উদ্দেশ্য ছিল না, এ ব্যাপারে তিনি কিছু জানতেনই না। তাই অবশেষে বেকসুর খালাস পেলেন ক্রিসান।
সুখবরটি পরিবারকে দেওয়া মাত্র আনন্দে লাফিয়ে ওঠেন ক্রিসানের মা প্রেমিলা পেরেইরা। সেই ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়। মেয়েকে নির্দোষ প্রমাণ করার পেছনে মায়েরও কম চেষ্টা নেই! দেশে থেকেই লড়ে গিয়েছিলেন তিনি।
আর অন্য দিকে, ভিডিও কলের আরেক প্রান্তে কেঁদে ভাসাচ্ছেন ক্রিসান। এই চোখে আনন্দাশ্রু। বহু দিন পর পরিবারকে দেখতে পাচ্ছেন, দেশে ফিরতে পারবেন— সেই আনন্দে ব্যাকুল তিনি। মায়ের সঙ্গে তার কথোপকথনের ভিডিও মন ছুঁয়ে গেছে সবার।
ক্রিসানকে মাদকচক্রে ফাঁসানোর অপরাধে গ্রেপ্তার হয়েছেন মুম্বাইয়ের বাসিন্দা অ্যান্থনি পল (৩৫) এবং রাজেশ বুভাত (৩৫)। পল মালাদ এলাকায় একটি বেকারির দোকান চালান। অন্য দিকে, রাজেশ ওরফে রবি আবার নাম করা ব্যাংকের সহকারী ম্যানেজার।
পুলিশ জানতে পেরেছে, হলিউডের এক ওয়েব সিরিজে কাজের সুযোগ পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়েছিল ক্রিসানকে। তার মা প্রেমিলাকেও ঠকানো হয়েছে বলে অভিযোগ। অভিযুক্ত অ্যান্থনি পলই নাকি প্রতিশোধ নিতে চেয়েছিলেন প্রেমিলার বিরুদ্ধে। তাই ফাঁসিয়েছেন তার কন্যাকে।
জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে, করোনার সময় প্রতিবেশী প্রেমিলার সঙ্গে কথা কাটাকাটি হয় পলের বোনের। প্রেমিলা পশুপ্রেমী, লকডাউনের মধ্যে পথকুকুরদের যত্ন করতেন খাওয়াতেন— এ নিয়েই সমস্যার সূত্রপাত।
তদন্তের সময় বোঝা যায়, সবটুকুই প্রতিশোধস্পৃহা থেকে পাতা পরিকল্পিত ফাঁদ। যাতে ধরা দিয়েছিলেন কর্মসন্ধানী ক্রিসান।
বুধবার (২৬ এপ্রিল) মুক্তি দেওয়া হলো ক্রিসানকে। ৪৮ ঘণ্টার মধ্যেই দেশে ফিরে আসবেন তিনি, জানিয়েছেন মুম্বাই পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার লক্ষ্মী গৌতম।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat