×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৬
  • ৩১৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় ২০২২-২৩ সেশনের গুচ্ছ ভর্তি পরীক্ষায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) তে এবার ৩ ইউনিটে অংশ নেবেন ৯ হাজার ৫ শ’ ৪৪ শিক্ষার্থী।
শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষা শনিবার (২০ মে) ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে। এবছরও দেশের মোট ২২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এ পরীক্ষাটি। এতে ‘এ’ ‘বি’এবং ‘সি’ তিন ইউনিটে সারা দেশে অংশ নেবেন ৩ লাখ ২ হাজার ২৩১ জন শিক্ষার্থী। এর মধ্যে ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৬ হাজার ৪৩৪ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ৩৯ হাজার ৮৬৪ জন এবং ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে। তিন ইউনিটে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কেন্দ্রে অংশ নেবেন ৯ হাজার ৫ শ’ ৪৪ শিক্ষার্থী। এরমধ্যে আগামী শনিবার (২০ মে) ‘বি’ ইউনিট, শনিবার (২৭ মে) ‘সি’ ইউনিট এবং শনিবার (৩ জুন) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শাবিপ্রবির ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপন কুমার সরকার ও সদস্য সচিব ড. মো. মাহবুবুল হাকিম এতথ্য নিশ্চিত করে বলেন, ইতোমধ্যে শাবিপ্রবি’তে ভর্তি কমিটির সদস্যদের নিয়ে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এসব উপ-কমিটি কাজ করে যাচ্ছে। তারা সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সকল মহলের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat