×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৬
  • ৬১১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে পিরোজপুরে এক প্রস্তুতি সভা আজ দুপুর ১টায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 
জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় আগামী ২৩ মে যথাযথভাবে এ দিবসটি উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়। 
কর্মসূচির মধ্যে- আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাংকন ও কুইজ প্রতিযোগিতা, স্বেচ্ছায় রক্তদান, মসজিদে বিশেষ মোনাজাত, মন্দিরে বিশেষ প্রার্থনা রয়েছে। 
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাধবি রায়সহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারগণ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের অফিসারগণ, জনপ্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, রেডক্রিসেন্ট, জেলা ক্রীড়া সংস্থা, শিল্পকলা একাডেমি, প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান সভাপতির বক্তব্যে বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশ^শান্তি পরিষদ জুলিও কুরি শান্তি পদক প্রদান করে। তিনি এদিনটি আনন্দমুখর পরিবেশে পালনে সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহণের আহবান জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat