×
ব্রেকিং নিউজ :
বিএনপি সরকার গঠন করলে জলবদ্ধতা নিরসনের উদ্যোগ গ্রহণ করা হবে: তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভুয়া অফিস আদেশ সম্পর্কে ইসির সতর্কবার্তা সিলেট সিটি কর্পোরেশনের মতবিনিময় সভায় রমজানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান শেষ দিনে বগুড়ায় তারেক রহমানের আসনে ধানের শীষের পক্ষে মহিলা দলের মিছিল মাদারীপুরে ধানের শীষে ভোট চাইলেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার শহিদুল ইসলাম ঝালকাঠিতে নির্বাচনে ম্যাজিস্ট্রেটদের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা ভোট নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্র সংস্কারই দেশের প্রধান প্রয়োজন : মাওলানা মামুনুল হক জাতির উদ্দেশ্যে ভাষণ : দলমত নির্বিশেষে নিরাপদ দেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, ইউএনডিপির দুটি নতুন প্রকল্প চুক্তি স্বাক্ষর
  • প্রকাশিত : ২০২৩-০৫-১৮
  • ৪৬০৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, প্রাগৈতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনার ক্ষেত্রে বাংলাদেশ কোনো অংশে পিছিয়ে নেই। 
তিনি বলেন, এদেশের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। রয়েছে সরকারি গেজেটভুক্ত ৫১৭টি প্রত্নতাত্ত্বিক স্থাপনা। এসব স্থানের যথাযথ সংস্কার-সংরক্ষণ সম্পন্ন করা হলে বাংলাদেশ হবে বিশ্ব পর্যটকদের কাছে আকর্ষণীয় গন্তব্যস্থল।
প্রতিমন্ত্রী আজ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ের পদ্মা হলে পাক্ষিক ট্রাভেল পত্রিকা 'বাংলাদেশ মনিটর' আয়োজিত ১৮তম ঢাকা আন্তর্জাতিক পর্যটন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
পর্যটন খাতকে আরো আকর্ষণীয় করে গড়ে তুলতে হবে এ কথা উল্লেখ করে তিনি বলেন,  বিগত ১০-১২ বছরে এ খাতে যথেষ্ট অগ্রগতি হলেও পর্যটন খাতকে বিশ্বমানের করে গড়ে তোলার লক্ষ্যে পর্যটন সংক্রান্ত অবকাঠামো উন্নয়নে আরও মনোনিবেশ করতে হবে।
তিনি আরো বলেন, সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের কর্মকান্ডে সমন্বয় সাধন করতে হবে। কেননা, পৃথিবীর বেশিরভাগ দেশেই পর্যটন খাত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাভুক্ত। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত হাজনাহ মো. হাশিম, বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. রাহাত আনোয়ার ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান।
 অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এয়ারঅ্যাস্ট্রা এর প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের হেড অব কমিউনিকেশন ও এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর প্রধান জিয়াউল করিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাক্ষিক বাংলাদেশ মনিটর এর সম্পাদক ও মেলা আয়োজন কমিটির চেয়ারম্যান কাজী ওয়াহিদুল আলম।
প্রতিমন্ত্রী পরে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
উল্লেখ্য, তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক পর্যটন মেলা চলবে ২০ মে রাত ৮টা পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা পরিদর্শন করা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat