×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৫-২৭
  • ৫২৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভক্তদের কাছে আদর্শ কাপলের অন্যতম উদাহরণ হলেন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা। নিয়ম মেনে জীবন যাপন, ভ্রমণ কিংবা ট্রেকিং সবটাতেই তারা আছেন। দুজনেই যে ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড! আর মাঝে মধ্যেই সেই কারণেই তাদের খবরের শিরোনামে দেখা যায়। এবার যদিও এই কদম অন্য একটা কারণে লাইমলাইটে উঠে এলেন বিরাট এবং আনুশকা।
সদ্যই পুমার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন এই তারকা জুটি। পুমা ফ্যাম জ্যামে গিয়ে নানা অজানা কথা একে অন্যের ফাঁস করে দেন তারা। বাদ দেন না নিজেদের গোপন কথা বলতে। এত কিছুর মধ্যেও অভিনেত্রী তার ভক্তদের জন্য একটি বিশেষ টিপস দিলেন। তিনি তার জীবনের একটা শিক্ষা সবার সং ভাগ করে নেন এবং বলেন এই কাজ যেন কেউ কখনই না করেন।
এই ইভেন্টে সঞ্চালক অভিনেত্রীকে জিজ্ঞেস করেন তিনি এমন কোন জিনিসের কথা বলতে চান যা সবার ছেড়ে দেওয়া উচিত? উত্তরে আনুশকা বলেন, 'হঠকারিতা। আমি আগে ভীষণ দ্রুত প্রতিক্রিয়া জানাতাম সমস্ত ঘটনাতেই। এখন সময় নিয়ে উত্তর দিই।'
এরপর অভিনেত্রী আরও বলেন ' এটা করাতে এখন আমার জীবন অনেক ভালো হয়েছে। বিরাটেরও।' অভিনেত্রী কোন দিকে ইঙ্গিত করছিলেন তাতে কারও বুঝতে অসুবিধা হয় না। ফলে তাঁর কথা উপস্থিত সকল দর্শকই হেসে ওঠেন।’
আনুশকা বলেন, 'আমি এখন যেটা বলতে চলেছি সেটা কেউই তাঁদের জীবনে করবেন না। আর সেই জিনিসটা হল জলদি ঘুমানো। একান্ত না পারলে অন্তত যেন সকলে নৈশ ভোজ জলদি সেরে নেন। এতে আমার স্বাস্থ্য দারুণ ভালো আছে। এটার জন্য আমার ভালো ঘুম হয়, আমার ঘুম সংক্রান্ত যা যা সমস্যা ছিল সব দূর হয়ে গিয়েছে। আমি এখন অনেক ভালো করে ভাবতে পারি। সকাল ঘুম থেকে উঠে অনেক বেশি এনার্জেটিক ফিল করি।'
প্রসঙ্গত ২৬ মে শুক্রবার তিনি কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলেন। একটি ক্রিম রঙা অফ শোল্ডার গাউনে তাঁকে এদিন দেখা যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat