×
ব্রেকিং নিউজ :
প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : তারেক রহমান পাবনা-৫ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা সরকারি কর্মকমিশন (সংশোধন) অধ্যাদেশসহ কয়েকটি নীতিমালা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ ইরানের নিরাপত্তা সচিব মঙ্গলবার ওমান সফরে যাচ্ছেন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাজার রাফায় সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা চার ব্যক্তিকে হত্যার দাবি ইসরাইলের জাপানের পার্লামেন্ট নির্বাচনে এলডিপির ভূমিধস জয় : প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন যুক্তরাষ্ট্রের যুদ্ধের হুমকিতে ইরান ভীত নয়, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ হবে না : আরাকচি গণভোটে ‘হ্যাঁ’ ভোট জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২৩-০৫-৩১
  • ২৮০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের তথ্য ও গণযোগাযোগ শাখা গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। 
প্রজ্ঞাপন অনুযায়ী, ইমরুল কায়েসকে চার বছর মেয়াদ কালের জন্য স্থায়ী মিশনে প্রথম সচিব (প্রেস) হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। সেখানে কর্মরত থাকাকালে তিনি সরকারি বিধি মোতাবেক বেতন ও ভাতাদি পাবেন।
২৮তম বিসিএস’র তথ্য কর্মকর্তা ইমরুল কায়েস ২০১৬ সাল থেকে অদ্যাবধি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। 
বীর মুক্তিযোদ্ধা পিতা ও রতœগর্ভা মায়ের সন্তান ইমরুল কায়েস ১৯৭৮ সালে মধুমতী নদীর তীরঘেঁষা নরাইল জেলার নড়াগাতী থানার কামশিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি শৈশব ও কৈশোর কাটিয়েছেন খুলনা শহরে। 
ইমরুল কায়েস ইংরেজি ভাষা ও সাহিত্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) থেকে ¯œাতক (সম্মান) সহ ¯œাতকোত্তর শেষ করেন। রাজধানীর কলেজ গেটে অবস্থিত ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে তিনি ইংরেজি’র খন্ডকালীন প্রভাষক হিসবে কর্মজীবন শুরু করেন। বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) যোগদানের আগে, তিনি প্রায় সাড়ে পাঁচ বছর রাজধানীর বিভিন্ন বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব-১ হিসেবে দায়িত্ব পালন করছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat