×
ব্রেকিং নিউজ :
দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন সম্পদের হিসাব, শিগগিরই প্রকাশ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের মতো সিদ্ধান্ত আর দেখতে চাই না : আসিফ মাহমুদ কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : তারেক রহমান পাবনা-৫ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা সরকারি কর্মকমিশন (সংশোধন) অধ্যাদেশসহ কয়েকটি নীতিমালা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ ইরানের নিরাপত্তা সচিব মঙ্গলবার ওমান সফরে যাচ্ছেন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাজার রাফায় সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা চার ব্যক্তিকে হত্যার দাবি ইসরাইলের
  • প্রকাশিত : ২০২৩-০৬-০২
  • ২৩৫৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিন বিন ইসমাইলের সাথে বৈঠক করেছেন। আজ শুক্রবার সকালে পুত্রজায়ায় মালযেশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে, মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণ, সেখানে কর্মরত বাংলাদেশি কর্মীদের সার্বিক সুরক্ষা, রিক্যালিব্রেশন এবং শ্রমবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সংবাদ জানানো হয়।
বৈঠকে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর, মিনিস্টার (লেবার) নাজমুস সাদাত সেলিম, মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক রাজলিন জুসোহসহ সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 
বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে বিদ্যমান সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশি কর্মীরা মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের উন্নয়ন কর্মকান্ডে দক্ষতার সাথে সফলভাবে অবদান রাখছে। তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের দক্ষতার মানোন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। 
এছাড়াও, শুক্রবার  বিকেল ৩টায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমারের এক বৈঠক মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।এ বৈঠকে বাংলাদেশী কর্মীদের মালয়েশিয়ার শ্রমবাজারে আরো সুষ্ঠু ও নিরাপদে এবং স্বল্পতম সময়ে প্রবেশের পাশাপাশি হাউজমেইড ও সিকিউরিটি গার্ডসহ অধিক সংখ্যক কর্মী প্রেরণের বিষয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat