×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৭
  • ৩৩৬৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিলেটে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
প্রতিমন্ত্রী আজ বুধবার এক শোকবার্তায় নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করেন।
প্রতিমন্ত্রী সিলেটের ওসমানীনগরে একটি বৃত্তি প্রদান অনুষ্ঠান এবং বিয়ানীবাজারে শেওলা স্থলবন্দরের উদ্বোধনের জন্য আজ সকালে সিলেটে এসে পৌঁছেন। সিলেট সফররত প্রতিমন্ত্রী দুর্ঘটনার খবর পেয়ে বিমানবন্দর থেকে সরাসরি সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হতাহতদের দেখতে যান এবং আহতদের চিকিৎসার খোঁজখবর নেন।
তিনি বলেন, আমাদের প্রথম কাজ নিহতদের চিহ্নিত করে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা, তাদের দাফন কাফনের ব্যবস্থা করা। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকার থাকবে। তিনি সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
উল্লেখ্য, আজ বুধবার ভোরে সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নির্মাণ শ্রমিক নিহত হন এবং ২০ জনের মত আহত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat