×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৬-১১
  • ৪৪৪৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার লালমোহন উপজেলায় আজ ১৯৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। রোববার বেলা ১১ টায় লালমোহন উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রত্যেক বিদ্যালয়ের প্রধানদের হাতে এসব ল্যাপটপ তুলে দেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
এসময় সংসদ সদস্য শাওন বলেন, বর্তমান সরকার আধুনিক শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার কাজ করছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু স্বপ্ন দেখান না, তিনি স্বপ্ন বাস্তবায়নও করেন। তাই ২০৪১ সালের মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা শিক্ষা অফিসার আক্তারুজ্জামান মিলন, পৌর আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।
পরে সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন উপজেলা পরিষদ চত্বরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় অসহায় জেলেদের মাঝে ১৭টি গরুর বাছুর প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat