×
ব্রেকিং নিউজ :
সিলেটে ছাত্রশিবিরের ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত প্রতিষ্ঠাবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর শিবিরের বর্ণাঢ্য র‌্যালি ছুটিতে বাড়ি ফেরা হলো না মুরাদের, ট্রেন দুর্ঘটনায় নিভে গেল সম্ভাবনাময় জীবন বাঞ্ছারামপুরকে একটি সমৃদ্ধ অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে : জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর ও উপ-রাষ্ট্রপতি পদ সৃষ্টির প্রস্তাব বিএনপির পুরোনো রাজনৈতিক শক্তিগুলো নতুন মোড়কে বিভ্রান্তের চেষ্টা করছে : চরমোনাইর পীর অস্ট্রেলিয়া ও ইন্দোনেশিয়ার নতুন নিরাপত্তা চুক্তি স্বাক্ষর বাংলাদেশের মানুষ আজ পরিবর্তন চায় : নাহিদ ইসলাম দুই বছরে তিন প্রধানমন্ত্রী: নতুন সরকার গঠনে ভোট দিচ্ছে থাইল্যান্ড ভিনদেশি প্রভাবে নয়, দেশের জনগণের সিদ্ধান্তেই রাজনীতি হওয়া উচিত : কর্ণেল অলি
  • প্রকাশিত : ২০২৩-০৬-২১
  • ৪৬১৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে একটি বসতিস্থাপনার কাছে মঙ্গলবার চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনে সেনা অভিযানে ছয় ফিলিস্তিনি নাগরিক নিহত হওয়ার একদিন পর এ ঘটনা ঘটলো। ইসরাইলি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।
ইসরাইল-ফিলিস্তিন সংঘাতকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতার ঢেউয়ের মধ্যে সর্বশেষ তারা প্রাণ হারালো। এদিকে পরিসংখ্যান অনুযায়ী মঙ্গলবারের এ ঘটনার আগে চলতি বছর চালানো বিভিন্ন হামলায় কমপক্ষে ১৬৬ জন ফিলিস্তিনের, ২১ জন ইসরাইলের, ইউক্রেনের একজন এবং ইতালির একজন নাগরিক নিহত হয়েছে।
মেয়র ও এক বাসিন্দা টেলিফোনে এএফপি’কে জানায়, নাবলুসের কাছে হুওয়ারাতে প্রায় একশ’ ইহুদি বসতি স্থাপনকারী বাসিন্দাদের উপর হামলা চালায় এবং কৃষি জমিতে আগুন ধরিয়ে দেয়।
এটি স্পষ্টতই ফেব্রুয়ারিতে ফিলিস্তিনি হামলায় দুই ইসরাইলি নাগরিকের প্রাণহানির ঘটনার ধারাবাহিকতার পুনরাবৃত্তি।
ঘটনাস্থলে এএফপি’র এক সাংবাদিক জলপাই বাগানে আগুন দেখতে পান।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, গুলিবর্ষণের ঘটনায় কয়েক ডজন লোক আহত হয়েছে।
পশ্চিম তীরের উত্তরে এলির কাছে আল-লুব্বান আল- শারকিয়াতে এবং আরেকটি শহর বেইত ফুরিকে সন্ধ্যায় অন্যান্য বসতি স্থাপনকারীদের হামলার খবর পাওয়া গেছে।
ইসরাইলের মেগান ডেভিড অ্যাডম (এমডিএ) জরুরি সার্ভিসের একজন মুখপাত্র জানান, তাদের চিকিৎসকরা চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করলেও তাদের জাতীয়তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি।
১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পর থেকেই পশ্চিম তীর ইসরাইলের দখলে রয়েছে। এক্ষেত্রে পূর্ব জেরুজালেম ব্যতীত ভূখ-টিতে বর্তমানে প্রায় ৪৯০,০০০ ইসরাইলি নাগরিক বসবাস করছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী এসব লোকের বসতি অবৈধ বলে বিবেচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat