×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৬-২১
  • ৬৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
উজ্জ্বল রায়, নড়াইল :  নড়াইলের কালিয়া ইজারা বহির্ভূত জায়গা থেকে বালু উত্তোলনের অপরাধে আব্দুর রহমান শেখ নামে এক ইজারাদাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ বুধবার (২১ জুন) সকাল সাড়ে ১০টায় তাকে এ জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা। আব্দুর রহমান শেখ উপজেলার পার বিষ্ণুপুর গ্রামের ছদের শেখের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কালিয়া উপজেলার দেয়াডাঙ্গা- নোয়াগ্রাম বালু মহাল ইজারা নিয়ে গভীর রাতে আব্দুর রহমান শেখ নোয়াগ্রাম সীমানার বাহিরে গিয়ে বালু উত্তোলন করছিলেন। পরে এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে কালিয়া থানা পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে।
পরে বুধবার সকাল সাড়ে ১০ টায় তাদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা ভ্রাম্যমাণ আদালতে  হাজির করলে আব্দুর রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
এ বিষয়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহা বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় অপরাধী সাব্যস্ত হওয়ায় আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat