×
ব্রেকিং নিউজ :
টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ
  • প্রকাশিত : ২০২৩-০৬-২১
  • ৬০৭৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ফিনল্যান্ডের নবনির্বাচিত প্রধানমন্ত্রী পেটেরি অর্পোকে অভিনন্দন জানিয়েছেন।পেটেরির কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় শেখ হাসিনা লিখেছেন, ‘আমি, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ উপলক্ষ্যে আপনাকে অভিনন্দন জানাই।’
প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে বিভিন্ন পদমর্যাদায় বিশেষ করে অর্থমন্ত্রী হিসেবে আপনার অভিজ্ঞতা নতুন পদে আপনার দূরদর্শী নেতৃত্ব এবং রাজনৈতিক প্রজ্ঞা প্রতিফলিত করতে অগ্রণী ভূমিকা পালন করবে।’
বাংলাদেশের প্রধানমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে বাংলাদেশ ও ফিনল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব বিগত বছরগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করেছে।
তিনি আরও বলেন, বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা, বিশেষ করে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, অভিবাসন, জলবায়ুু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়নে পারস্পরিক সহায়ক ভূমিকা পালন করতে দুই সরকারকে কাছে নিয়ে এসেছে।
শেখ হাসিনা আত্মবিশ্বাসের সাথে বলেন, ‘আমি নিশ্চিত যে আমাদের দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্ব, বোঝাপড়াা এবং সহযোগিতার বন্ধন সামনের দিনগুলোতে আরও গভীর ও সুসংহত হবে।’
তিনি দুই দেশের জনগণের অভিন্ন সমৃদ্ধি অর্জনের জন্য বহুমাত্রিক দ্বিক্ষীয় সম্পর্ককে আরও উন্নত করার জন্য পেটেরি অর্পোর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন।
শেখ হাসিনা ফিনল্যান্ডের নতুন প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, মঙ্গল ও সাফল্য এবং ফিনল্যান্ডের জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat