×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৭
  • ৩৪৮৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিডনির জনপ্রিয় বন্ডি এলাকায় মঙ্গলবার অপরাধী চক্রের বন্দুক হামলায় এক ব্যক্তি নিহত হয়েছে। এ নগরীর অপরাধ জগতের ‘প্রধান হোতার’ উপর এ হামলা চালানো হয় বলে পুলিশ জানিয়েছে। খবর এএফপি’র।
বন্ডি সমুদ্র সৈকত থেকে অদূরে ভূগর্ভস্থ একটি পার্কিং লট থেকে গুলির শব্দ শুনে স্থানীয় বাসিন্দা ও যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। পরে পুলিশ সিডনির ব্যস্ততম শপিং কেন্দ্রেটির চারপাশ ঘিরে ফেলে। সেখানে তল্লাশি চালিয়ে ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে তার গাড়ির ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়। তার বিরুদ্ধে বড় ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে।
গোয়েন্দা সুপারিনটেনডেন্ট ড্যানি ডোহার্টি সাংবাদিকদের বলেন, ঘটনাটি একটি অপরাধী চক্রের হত্যার বৈশিষ্ট্য বহন করে।
তিনি বলেন, লোকটির নাম বলা না হলেও সে পুলিশের কাছে অনেক পরিচিত ছিল বলে জানানো হয়। স্পষ্টতই এটি একটি বড় লক্ষ্য ছিল।
ঘটনাস্থলের কাছেই আগুনে পুড়ে যাওয়া একটি পোর্শে গাড়ি পাওয়া যায়। গাড়িটি এ হামলার কাজে ব্যবহার করা হয় বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat