×
ব্রেকিং নিউজ :
দুয়েকজন ছাড়া সব উপদেষ্টা জমা দিয়েছেন সম্পদের হিসাব, শিগগিরই প্রকাশ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধের মতো সিদ্ধান্ত আর দেখতে চাই না : আসিফ মাহমুদ কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয় : স্বরাষ্ট্র উপদেষ্টা প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সঠিক সিদ্ধান্ত নিতে হবে : তারেক রহমান পাবনা-৫ আসনে পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি ১০ থেকে ১৩ ফেব্রুয়ারি নির্বাচনী এলাকায় বহিরাগতদের অবস্থানে ইসির নিষেধাজ্ঞা সরকারি কর্মকমিশন (সংশোধন) অধ্যাদেশসহ কয়েকটি নীতিমালা অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ ইরানের নিরাপত্তা সচিব মঙ্গলবার ওমান সফরে যাচ্ছেন কেন্দ্রে মোবাইল ব্যবহারে বাধা না থাকলেও গোপন কক্ষে নিষিদ্ধ : ইসি সচিব গাজার রাফায় সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা চার ব্যক্তিকে হত্যার দাবি ইসরাইলের
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৯
  • ৮৮৩৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘দেশকে রক্ষা করার দায়িত্ব আমাদের সব নাগরিকের, সে যে দলেরই হোক। সুতরাং কোনো নাগরিক যাতে অন্যের প্ররোচনায় বিপথগামী না হয়। বিপথগামী হলে দেশের অবস্থা, আমাদের এই উন্নয়নটা ব্যাহত হতে পারে।’ বৃহস্পতিবার (২৯ জুন) সকালে সিলেটে ঈদ জামাত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অন্যের প্ররোচনায় কেউ যেন বিপথগামী না হয় সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘ঈদের দিনের সবাইকে আহ্বান করব, আপনারা কান-চোখ খোলা রাখবেন। আপনারা অত্যন্ত সজ্ঞান, বাংলাদেশের জনগণ সব সময় সঠিক সিদ্ধান্ত নেয় এবং তারা যথেষ্ট সজ্ঞান। তারা জানে এবং বোঝে কখন কী করতে হবে। আমি তাদের প্রতি বিশ্বাস রাখি। আমাদের আত্মবিশ্বাস আছে আমাদের দেশের জনগণের ওপর।’ কেউ কেউ হয়তো বিপথগামী হতে পারে, বৃহত্তর জনগণ কখনো বিপথগামী হবে না বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat