×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৯
  • ৬৩৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চেলসি ছেড়ে আর্সেনালে যোগ দিলেন জার্মানির স্ট্রাইকার কাই হাভার্টজ। ৬৭ দশমিক ৫ পাউন্ডে আর্সেনালে যোগ দিয়েছেন হাভার্টজ।
দীর্ঘমেয়াদে আর্সেনালের সাথে চুক্তিবদ্ধ হওয়া  হাভার্টজ এই গ্রীষ্মে ক্লাবের  চুক্তিবদ্ধ প্রথম খেলোয়াড়।
২০২০ সালের সেপ্টেম্বরে বায়ার লেভারকুজেন থেকে হাভার্টজকে ৭১ মিলিয়ন পাউন্ডে দলে নিয়েছিল চেলসি। ঐ সময় সেটি ছিল  চেলসির দ্বিতীয় সর্বোচ্চ ট্রান্সফার ফি।
চেলসির হয়ে ৯১ ম্যাচে ১৯টি গোল করা হাভার্টজ জার্মান জাতীয়  দলের হয়ে ৩৭ ম্যাচে করেছেন ১৩ গোল।
আর্সেনালে যোগ দিয়ে হাভার্টজ বলেন, ‘আর্সেনাল পরিবারের অংশ হতে পারা আমার জন্য দারুণ রোমাঞ্চকর। এই ক্লাবের ইতিহাস অনেক সমৃদ্ধ। আশা করি, ক্লাবের হযে অনেক কিছু অর্জন করতে পারবো।’
হাভার্টজকে নিয়ে আর্সেনালের কোচ মিকেল আর্তেতা বলেন, ‘শীর্ষ মানের একজন ফুটবলার কাই। বৈচিত্র্যময় ও বুদ্ধিমান ফুটবলার সে। আমাদের মাঝমাঠে বাড়তি শক্তি যোগ করবে এবং আমাদের খেলায় বৈচিত্র্য আনবে সে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat