×
ব্রেকিং নিউজ :
ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ ১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২৩-০৭-০১
  • ৫৪৭৪৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের পশ্চিমাঞ্চলে একটি এক্সপ্রেসওয়েতে শনিবার রাতে একটি বাসে আগুন লেগে কমপক্ষে ২৫ জন নিহত এবং আটজন আহত হয়েছে। পুলিশ এ কথা জানিয়েছে।
ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাবুরাও মহামুনি এএফপিকে বলেছেন, বাসটি পুনে শহরে যাওয়ার সময় মধ্যরাতের পর একটি খুঁটিতে ধাক্কা লেগে উল্টে যায় এবং এর ডিজেল ট্যাঙ্কে আগুন ধরে যায়।তিনি বলেন, ‘বাসে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। এদের পঁচিশ জন মারা গেছে এবং আটজন আহত হয়েছে।’ ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাই থেকে প্রায় ৪০০ কিলোমিটার (২৫০ মাইল) পূর্বে মহারাষ্ট্র রাজ্যের দুর্ঘটনাস্থলের কাছে একটি হাসপাতালে বাস চালকসহ আহতদের ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তারা দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশ সুপার সুনীল কাদাসানের উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ‘এই মুহুর্তে অগ্রাধিকার হচ্ছে মৃতদেহ শনাক্ত করা এবং তাদের পরিবারের সদস্যদের কাছে লাশ হস্তান্তর করা।’
ছবিতে দেখা গেছে বাসটি আগুনে পুড়ে গেছে এবং পরে গাড়ির পুড়ে যাওয়া অবশিষ্টাংশ হাইওয়েতে উল্টে গেছে।এক পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে বলেছেন, ‘বুলধানায় বিধ্বংসী বাস দুর্ঘটনায় গভীরভাবে দুঃখিত।’
টুইটে তিনি বলেন, ‘যারা প্রাণ হারিয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ও প্রার্থনা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’ 
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, তিনি দুর্ঘটনার জন্য ‘গভীর শোক’ অনুভব করেছেন এবং নিহতদের পরিবারকে ৫০০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat