×
ব্রেকিং নিউজ :
বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট সি: ট্রাম্প রুশ হামলায় ওডেসায় নিহত ১ : সামরিক প্রশাসন নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ভারত ম্যাচ খেলতে এবার পাকিস্তানকে আরব আমিরাতের অনুরোধ ভাঙা প্রেম জোড়া,গায়ক অসীম আজহার ও অভিনেত্রী হানিয়া আমিরের ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করবে বিএনপি: তারেক রহমান ঢাকা-১১ আসনের উন্নয়ন না হওয়ার একমাত্র কারণ ভূমিদস্যুতা : নাহিদ ইসলাম নাটোর-১ আসনে বিএনপি’র নির্বাচনী জনসভা বিএনপি স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করার দল: রাজশাহীতে মিলন বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত অন্তত ৪০
  • প্রকাশিত : ২০২৩-০৭-০১
  • ৪৯৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, মুজিবনগর সরকারের আদর্শ ধারণ করে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। মুজিবনগর সরকারের মাধ্যমেই জাতির পিতার স্বপ্নের অপরাধমুক্ত, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যহীন ও শতভাগ শিক্ষিত জাতি তৈরির লক্ষ্যে স্বাধীন বাংলাদেশের যাত্রা শুরু হয়।'
আজ গাংনীর সাহেবনগর বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
অনুষ্ঠানে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা অংশগ্রহণ করেন। সভাপতিত্ব করেন মেহেরপুর-২ এর সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দশনায় ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর উদ্যোগে সর্বহারাদের কবল থেকে এই এলাকা মুক্ত করা হয়। মানুষের মাঝে এখন নিরাপত্তা ফিরে এসেছে। মানুষ দিন ও রাতে নির্বিঘেœ চলাফেরা করতে পারে। স্কুল ও কলেজ নির্মিত হয়েছে এবং ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে। প্রধানমন্ত্রী দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে শক্তিশালী ভিত্তি তৈরি করে দিয়েছেন। এই দেশকে উন্নত ও স্মার্ট হিসেবে এগিয়ে নিতে হলে বর্তমান শিক্ষার্থীদের সেভাবে প্রস্তুত করতে হবে।
নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে ডেপুটি স্পিকার বলেন, দেশে যথাসময়ে নিয়মতান্ত্রিকভাবে নির্বাচন হবে। নির্বাচনে সবার অংশগ্রহণ করা উচিৎ। নির্বাচন কমিশনের অধীনে সংবিধানসম্মতভাবে অনুষ্ঠিত নির্বাচনে ভোটে জয়লাভ করাই ক্ষমতায় যাওয়ার একমাত্র পথ। কোন দেশের অভ্যন্তরীন বিষয়ে অন্য দেশের হস্তক্ষেপ করা শিষ্টাচার বহির্ভুত। বিদেশি শক্তি নির্বাচনে কোন প্রভাব ফেলবেনা। জনগনের ভোটই ক্ষমতা নির্ধারন করবে।
এরপর ডেপুটি স্পিকার ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন।
মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার মো. রাফিউল আলম জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনীর উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, জেলা শিক্ষা অফিসার আব্বাছ উদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat