×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-০২
  • ৫৬৫২৪৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
হজের আনুষ্ঠানিকতা শেষে মদিনায় গিয়ে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করলেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ।
স্থানীয় সময় গতকাল বাদ এশা তিনি মদিনার প্রাণকেন্দ্র 'মসজিদে নববি'তে সবুজ গম্বুজের নিচে শায়িত মহানবী (সা.) এর রওজা শরীফ জিয়ারত করেন।
রাষ্ট্রপ্রধান সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং রিয়াজুল জান্নাতে দুই রাকাত নফল নামাজ আদায় করেন ।
বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং সুখী-সমৃদ্ধ বাংলাদেশের জন্য বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
বাংলাদেশের রাষ্ট্রপতি সেখানে পৌঁছলে মসজিদে নববির কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁকে স্বাগত জানান।
মোঃ সাহাবুদ্দিন হজ পালনের জন্য দশ দিনের সফরে রাজকীয় অতিথি হিসেবে সৌদি আরবে আসেন গত ২৩ জুন।
পবিত্র হজের আনুষ্ঠানিকতার শেষ দিনে তিনি শুক্রবার রাতে তিনি মদিনায় পৌঁছান।
সেখান থেকে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে (বিজি-৩৩৮) ৩ জুলাই ঢাকায় অবতরণ করার কথা রয়েছে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat