×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৮
  • ৬৬৩৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মার্কিন দূত জন কেরি জলবায়ু বিষয়ক আলোচনা পুনরায় শুরু করতে শিগগিরই চীন সফরে যাচ্ছেন। একজন মার্কিন কর্মকর্তা শুক্রবার এ কথা জানিয়েছেন।
তীব্র দ্বন্দ্বমুখর সম্পর্কে জড়ানো যুক্তরাষ্ট্র ও চীন সম্প্রতি তাদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে  বাড়ানোর প্রেক্ষাপটে কেরির সফরটি অনুষ্ঠিত হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বিস্তারিত উল্লেখ না করে কেরির আসন্ন সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেসিডেন্ট জো বাইডেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী জন কেরিকে জলবায়ু বিষয়ক দায়িত্ব দেয়ার পর তিনি তৃতীয়বারের মতো চীন যাচ্ছেন।
নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাতকারে কেরি বলেছেন, তার চীন সফরটি আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে। এ সময়ে তিনি চীনের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পাওয়ার চেষ্টা করবেন।
তিনি আরো বলেছেন, চীন ও যুক্তরাষ্ট্র বিশে^র বৃহত্তম অর্থনীতির দুটি দেশ। এছাড়া দুটি দেশ বৃহত্তম কার্বন নিঃসরণকারীও। তাই একটি অভিন্ন পরিস্থিতি তৈরিতে আমাদের বিশেষ দায়িত্ব রয়েছে। 
উল্লেখ্য, গত মাসে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেনের পর কেরি চীন সফরে যাচ্ছেন এবং মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন চারদিনের সফরে এখন বেইজিংয়ে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat