×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৮
  • ৬৫৭৮৮৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা উপহার হিসেবে আজ ৯৮০ কেজি আনারস পাঠিয়েছেন।
শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো হস্তাহন্তর করা হয়। ১০০টি কার্টনে ভরা ত্রিপুরার বিখ্যাত ‘কিউ’ জাতের আনারসগুলো গ্রহণ করেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনের প্রতিনিধি নবুল সানোয়াল। তার কাছে আনারস হস্তান্তর করেন ত্রিপুরা রাজ্যের হর্টিকালচারের পরিচালক ড. ফণিভূষণ জমাতিয়া।
আনারস হস্তান্তর শেষে ফণিভূষণ জমাতিয়া সাংবাদিকদের জানান, কিউ জাতের আনারস খুবই সুস্বাদু এবং রসালো। এই আনারসগুলো ভারত থেকে বাংলাদেশের জন্য ভ্রাতৃত্বের শুভেচ্ছা উপহার।
এর আগে গত ১৫ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০০ কেজি আম উপহার পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat