×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৭-১০
  • ৬২৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যবসায়ী লুৎফর মোল্লা হত্যা মামলায় ৩ জনকে ফাঁসির রায় দিয়েছেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। এসময় প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
আজ সোমবার গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান এ আদেশ দেন। রায় ঘোষণার সময় সকল আসামীর আদালতে উপস্থিত ছিলেন। 
মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, খুলনা জেলার দাকোপ উপজেলার আমতালা গ্রামের শফিউদ্দিন হাওলাদারের ছেলে মফিজুর রহমান ওরফে মফিজ হাওলাদার(৩২), গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া উপজেলার চর কুশলী গ্রামের পান্নু শিকদারের ছেলে আব্দুল্লাহ শিকদার (১৯) ও কুশলী গ্রামের মন্টু শিকদারের ছেলে সাজেদুল ইসলাম(২৩)।
আদালত ও মামলা সূত্রে জানাগেছে, ২০২১ সালের ৭ অক্টোবর লুৎফর মোল্লাকে খুনিরা এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম অবস্থায়  ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার তাকে মৃত অবস্থায় দেখতে পান।
এ ঘটনায় হত্যাকান্ডের শিকার লুৎফর মোল্লার ছেলে সজীব মোল্লা বাদী হয়ে ৮ অক্টোবর টুঙ্গিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ স্বাক্ষ্য ও শুনানি শেষে বিজ্ঞ বিচারক আজ সোমবার দুপুরে ৩ জনকে দোষীসাব্যস্ত  করে ফাঁসির রায় ঘোষণা করেন।
মামলার বাদী নিহতের ছেলে সজিব মোল্লা বলেন, আমার বাবা হত্যার এ রায়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। আমরা সঠিক বিচার পেয়েছি। আশাকরি উচ্চ আদালতেও এ রায় বহাল থাকবে।
মামলার বাদী পক্ষের আইনজীবী আজগার আলী খান বলেন, মামলার রায়ে সঠিক বিচার পেয়ে আমরা সন্তোষ প্রকাশ করছি। অবিলম্বে এ রায় কার্যকরের দাবি জানাই আমরা।
মামলার আসামী পক্ষের আইনজীবী মো. আবু সুফিয়ান বলেন, এ রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে আপিল করবো। আশা করি সেখান থেকে সকল আসামি বেকসুর খালাস পাবেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat