×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৭-১০
  • ৬৫৮৫১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় নির্বাচন দোরগোড়ায় উল্লেখ করে  সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালি করার আহবান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। আগামী নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে ভোট দিয়ে জয় যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে বলেও উল্লেখ  করেন প্রতিমন্ত্রী। 
আজ সোমবার বিকেলে মেহেরপুরে জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 
২০ বছর পরে জেলা শহরের প্রাণকেন্দ্রে শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। 
মেহেরপুর সেচ্ছাসেবক লীগের আহবায়ক আরিফুল ইসলাম সোবাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি।  উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান। 
প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরো বলেন, দেশের জনগণ সকল ষড়যন্ত্রকে রাজনৈতিকভাবে মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে আবারো ক্ষমতায় আনবে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat