×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৭-১২
  • ৭৯১২০ বার পঠিত
  • মোঃ হাবিবুর রহমান-ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট-নওগাঁ
নওগাঁর বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় উপকার ভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ  বুধবার দুপুরে কার্তিকাহার উচ্চ বিদ্যালয় মাঠে আধাইপুর ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত মতবিনিময়  সভায় প্রধান অতিথি হিসেবে মতবিনিময় করেন নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম।

এসময় আধাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম রেজাউল কবির পল্টনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখের উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, সম্পাদক মিজানুর রহমান কিশোর প্রমুখ। 

এছাড়া উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়নের কয়েক হাজার উপকারভোগীরা অংশগ্রহণ করেন।
এসময় প্রধান অতিথি বর্তমান সরকারের কাছ থেকে পাওয়া বয়স্ক, বিধবা, ভিজিএফ, ভিজিডি, মাতৃত্বকালীন ভাতাসহ আরো অন্যান্য সুবিধা পাওয়ার বিষয়ে এবং আগামীতে আরো কি কি সুবিধা প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেশের মানুষরা পেতে পারেন সেই বিষয়ে তুলে ধরে বলেন এখন মনে হয় বিভিন্ন বিষয়ে ভাতা পাওয়ার জন্য যোগ্য মানুষকে খুজে পাওয়া মুশকিল। তাই দেশের ও দেশের মানুষের বর্তমানের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামীতেও প্রধানমন্ত্রী হিসেবে বঙ্গবন্ধুর কন্যা মানবতার মা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকারের কোন বিকল্প নেই। এই সব কথা তুলে ধরে আবারো নৌকায় ভোট দিয়ে সোনার বাংলা গড়ার সুজোগ চান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat