×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৭-১২
  • ৬৬৫৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ জেলায় আজ  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মদনপুরের কেওঢালা এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল উল্টে  দুইআরোহী নিহত হয়েছেন। 
নিহত দু’জন হলেন- আমানউল্লাহ আমান (৩৫) ও শিশির মিয়া (২৮)।আজ বুধবার বিকাল সাড়ে তিনটায় মোটরসাইকেলে যোগে জেলার মদনপুর থেকে জাঙ্গাল যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমানুল্লাহ আমান পূর্ব কেওঢালা এলাকার মৃত মোদাচ্ছের মিয়ার ছেলে এবং নিহত শিশির মিয়া জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে। তরা সম্পর্কে আপন মামাতো-ফুপাতো ভাই।কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর ইব্রাহীম মিয়া জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল উল্টে যায়। এতে মোটর সাইকেলের আরোহী আমানউল্লাহ আমান ও শিশির মিয়া মারা গেছেন। ঘটনাস্থলেই তারা দু’জন নিহত হন। তিনি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘাতক কাভার্ড ভ্যানটি আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat