×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৫
  • ৫৩১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নীলফামারী জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার বেলা ১১টায় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র চত্বর থেকে একটি শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে, সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নাজীবুল ইসলাম। 
টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী জিয়াউর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে চীফ ইনস্টাকটর (সিভিল) মশিউর রহমান, ইলেকট্রনিক্স বিভাগের প্রধান নূর ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 
প্রধান অতিথি অতিরিক্ত সচিব নাজীবুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ হয়ে বিদেশে যাওয়ার জন্য সারাদেশে টিটিসি স্থাপন করেছেন। প্রশিক্ষিত হয়ে কর্মিরা বিদেশে গেলে তা অর্থ উপার্জনে সহায়ক হয় এবং দেশও উপকৃত হয়। 
শেষে প্রশিক্ষণ কেন্দ্রটির শ্রেষ্ঠ প্রশিক্ষক হিসাবে তরিকুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat