×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৩
  • ৯০৪০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাগেরহাট জেলার দর্শনীয় স্থানের তথ্য ও যোগাযোগের নাম্বার সম্বলিত পর্যটন ডিরেক্টরির মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান এই ডিরেক্টরির মোড়ক উন্মোচন করেন।
এসময়, পুলিশ সুপার কেএম আরিফুল ইসলাম, অধ্যাপক বুলবুল কবির, বাগেরহাট পর্যটন ফোরামের সভাপতি ডা. মোশাররফ হোসেন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ৪০ পৃষ্ঠার এই বইয়ে বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ, খান জাহান আলী (রহ.) এর মাজার-দীঘিসহ বিভিন্ন আবাসিক হোটেলের তথ্য, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও ব্যক্তিদের মুঠোফোন নাম্বার রয়েছে। এই বইয়ের মাধ্যমে জেলার বিভিন্ন দর্শনীয় স্থানে যাওয়া-আসার সহজ বর্ননা দেওয়া রয়েছে। এক কথায় বইটির মাধ্যমে দেশী-বিদেশীয় দর্শনার্থীরা জেলার পর্যটন স্পটগুলো সম্পর্কে জানতে পারবেন।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান বলেন, পর্যটন খাতকে এগিয়ে নিতে এই পর্যটন ডিরেক্টরি ভূমিকা রাখবে। বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদ ও সুন্দরবনকে ঘিরে জেলার পর্যটন শিল্প এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat