×
ব্রেকিং নিউজ :
ঐতিহাসিক চাঁদ অভিযানের উৎক্ষেপণ আজ আগামী রোববার থেকে হামের টিকা দেওয়া শুরু হবে: স্বাস্থ্যমন্ত্রী তুরস্কের উপকূলে অভিবাসী নৌকাডুবে ১৮ জনের প্রাণহানি নাগরিক সেবা কার্যক্রম সরাসরি প্রত্যক্ষ করলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ইসরাইলকে লক্ষ্য করে তৃতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি হুতি বিদ্রোহীদের সংসদে প্রথমবারের মতো প্রশ্নের জবাব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে আগুন ইরান যুদ্ধ দুই-তিন সপ্তাহে শেষ হতে পারে: ট্রাম্প জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিলো আর্জেন্টিনা মধ্যপ্রাচ্যের যুদ্ধে শাহরুখের ‘কিং’ সিনেমার শুটিং বাতিল
  • প্রকাশিত : ২০২৩-০৭-২৪
  • ৭৯৩৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। 
আজ সোমবার শহরের শিল্পকলা একাডেমি চত্ত্বরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 
আমির হোসেন আমু বলেন, সবুজ বাংলাদেশ গড়তে হলে আমাদের গাছের গুরুত্ব বুঝতে হবে। গাছের গুরুত্বকে অবহেলা করা চলবে না। শহর থেকে গ্রাম পর্যন্ত বৃক্ষ রোপন অভিযান জোড়দার করতে হবে। পরিবেশ সু-রক্ষায় গাছের কোন বিকল্প নেই। পারিবারিক এবং সামাজিক প্রয়োজনে একটি গাছ কাটলে দশটি গাছ লাগাতে হবে।
জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল ও বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ আব্দুল আউয়াল প্রমুখ।  
এর আগে আমির হোসেন আমুর নেতৃত্ব একটি বর্নাঢ্য র‌্যালী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বৃক্ষ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তিনি। সপ্তাহব্যাপী এ  মেলায় বিভিন্ন প্রজাতির গাছের ২২টি স্টল অংশ নিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat