×
ব্রেকিং নিউজ :
ওমানে আলোচনার প্রস্তুতি ইরান-যুক্তরাষ্ট্রের বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা : ইনসাফ-ভিত্তিক মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ ১৮ বছর পর ফের রাষ্ট্রদূত নিয়োগে এগোচ্ছে যুক্তরাষ্ট্র ও বলিভিয়া আগাম নির্বাচনের আগে ট্রাম্পের পূর্ণ সমর্থন পেলেন জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি টি-টুয়েন্টি বিশ্বকাপের সূচি প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার আর নেই তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩০
  • ৭৯৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি আরব ইউক্রেনে শান্তির উপায় নিয়ে আগামী সপ্তাহান্তে আলোচনার আয়োজন করার পরিকল্পনা করছে। এ আয়োজনে কিয়েভ, পশ্চিমা শক্তিধর দেশ এবং উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। 
কর্মকর্তারা শনিবার এ খবর জানান।লোহিত সাগর তীরবর্তী জেদ্দায় অনুষ্ঠেয় এ আলোচনায় রাশিয়া অংশ নেবে না। গত মাসে কোপেনহেগেনে আয়োজিত একই ধরনের আয়োজনেও মস্কো অংশ নেয়নি।উপসাগর ভিত্তিক তিন কর্মকর্তা এ পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করতে এ সব কথা বলেন। 
অংশগ্রহণকারীদের পূর্ণ তালিকা এখনও পাওয়া যায়নি, যদিও বৃটেন ও জাপানসহ বিভিন্ন দেশ এতে অংশ নেবে বলে জানিয়েছেন কর্মকর্তাবৃন্দ। 
ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম সৌদির উদ্যোগে এ আলোচনার খবর  জানিয়ে বলেছে, ব্রাজিলের মতো উন্নয়নশীল দেশগুলো এতে অংশ নেবে। ব্রাজিল কোপেনহেগেনের বৈঠকেও অংশ নিয়েছিল।ইউক্রেন যুদ্ধ সম্পর্কিত কূটনৈতিক উদ্যোগে সৌদি আরবের নিজেকে জাহির করার এটি সর্বশেষ প্রচেষ্টার প্রতিনিধিত্ব করে।এদিকে জেদ্দায় অনুষ্ঠেয় এ বৈঠক সম্পর্কে সৌদি কর্মকর্তাদের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat