×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩০
  • ৯০০৭১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের  দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স এর ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ ও সম্প্রসারিত নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এই নতুন ভবনের উদ্বোধন করেন। 
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য  মুহিবুর রহমান  মানিক’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশীদ আলম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান,স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল বশির আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক, প্রশাসন ডা. শামিউল ইসলাম, সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শরিফুল হাসান, সিভিল সার্জন ডা. আহম্মদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
জাহিদ মালেক বলেন, দেশের প্রতিটা হাসপাতালে ডেঙ্গু রোগির জন্য আলাদা বেড রাখা হয়েছে। ঢাকা শহরের হাসপাতালগুলোর ভিতরে ৩ 'হাজার বেডের ব্যবস্থা করা হয়েছে। ঢাকার বাইরে জেলা-উপজেলা হাসপাতাল গুলেতে ৫০০০ হাজার বেডের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি ডাক্তার ও নার্সদের ডেঙ্গু চিকিৎসার জন্য বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে। ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ফ্রিজের ব্যবস্থা করা হয়েছে।
তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকের মেডিক্যাল সেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে স্বীকৃতি পেয়েছেন। স্থানীয় সহযোগিতা পেলে উপজেলা পর্যায়ের প্রতিটি কমিউনিটি ক্লিনিককে উন্নতকরনের ব্যবস্থা করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat