×
ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩০
  • ৮৯৬৭৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, যারা সাংস্কৃতি ও ক্রীড়া চর্চা করে, তারা কখনো খারাপ কাজ করে না, বিপথগামী হতে পারে না।
আজ রোববার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে  উপজেলা শিল্পকলা একাডেমির উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কালীগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান। এ সময় কালীগঞ্জ পৌরসভার মেয়র এস.এম রবীন হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফছা নাদিয়া, গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেনসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেহের আফরোজ চুমকি  বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় এক দিকে দেশের বীর সেনানীরা মহান যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। অন্যদিকে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে এদেশের সঙ্গীতশিল্পীরা যুদ্ধে অনুপ্রেরণা যোগায় এমন নানা গান গেয়ে  মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করে অনুপ্রেরণা  জুগিয়েছেন।
তিনি উপস্থিত অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনাদের সন্তানদের শুধু লেখাপড়া নয়, এর পাশাপাশি শিশুরা যেন সংস্কৃতি ও ক্রীড়া চর্চা করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। কারণ একেক জন শিশুর একেক রকম প্রতিভা রয়েছে।  তাই সাংস্কৃতিক ও ক্রীড়া ক্ষেত্রে তাদের সেই প্রতিভা কাজে লাগিয়ে দেশের কল্যাণে এগিয়ে আসার সুযোগ করে দিতে হবে।
পরে মেহের আফরোজ চুমকি  উপজেলা শিল্পকলার সদস্যপদ গ্রহণ করেন। এ সময় সংস্কৃতির বিভিন্ন ক্যাটাগরিতে আগ্রহীদের মধ্যে সদস্য ফরম বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat