×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩১
  • ৭৯৫৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নড়াইল জেলার সদর উপজেলায় আজ ২০২২-২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রি, স্কুল ড্রেস, জাতির পিতা বঙ্গবন্ধুর জীবনী ও মুক্তিযুদ্ধভিত্তিক বই এবং বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসুচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠির শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ এসব উপকরণ বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে এ অনুুষ্ঠানে নড়াইলের জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা গোলাম মোতুর্জা স্বপন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা-সহ সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুইটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির পাঁচজন শিক্ষার্থীকে ৫টি বাইসাইকেলসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রি, বই, বৈজ্ঞানিক যন্ত্রপাতি বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat