×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩১
  • ৫৭৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির মত লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএল) পারফরমেন্সের ধারা অব্যাহত রেখেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। আজ টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে গল টাইটান্সের হয়ে প্রথম খেলতে নেমে ব্যাট হাতে  ২৩ ও বল হাতে  ১ উইকেট নিয়েছেন সাকিব। সাকিবের দল গল টাইটান্স সুপার ওভারে হারিয়েছে ডাম্বুলা আউরাকে।
কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে গল টাইটান্স। টপ অর্ডারে শেভন ড্যানিয়েলের ৩৩ ও ভানুকা রাজাপাকসে ৪৮ রান করে আউট হন।   ১৩তম ওভারে ৯৫ রানে তৃতীয় উইকেট পতনের পর ক্রিজে আসেন সাকিব।
উইকেটে সেট হবার চেষ্টায় প্রথম ৪ বলে ৪ তুলেন সাকিব। ১৫তম ওভারে ব্যাট হাতে চড়াও সাকিব। স্পিনার ধনাঞ্জয়া ডি সিলভার তৃতীয় ও চতুর্থ বলে ছক্কা মারার পর পঞ্চম বলে বাউন্ডারি আদায় করেন তিনি। ১৮তম ওভারের তৃতীয় বলে পাকিস্তানী  শাহনাওয়াজ দাহানির শিকার হওয়ার আগে  ১৪ বল খেলে ১টি চার ও ২টি ছক্কায় ১৬৪ স্ট্রাইক রেটে ২৩ রান করেন সাকিব।
সাকিব ফেরার পর অধিনায়ক দাসুন শানাকার ঝড়ো ২১ বলে অপরাজিত ৪২ রানের উপর ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান করে গল।
জবাবে ডি সিলভার ৪৩, কুশল পেরেরার ৪০ ও অস্ট্রেলিয়ার অ্যালেক্স রসের অপরাজিত ৩৯ রানে শেষ পর্যন্ত  ২০ ওভারে ৭ উইকেটে ১৮০ করে টাই করে করে তারা। এতে ম্যাচটি সুপার ওভারে গড়ায়। সেখানে ১০ রানের টার্গেটে জয় তুলে নেয় সাকিবের গল।
ডাম্বুলা ইনিংসে বল হাতে ৪ ওভারে ২৫ রানে ১ উইকেট নেন সাকিব। 
সদ্যই কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলে এসেছেন  সাকিব। গ্লোবাল টুর্নামেন্ট পুরোপুরি শেষ না করেই এলপিএলে যোগ দেন তিনি। গ্লোবাল টুর্নামেন্টে চার ম্যাচ খেলে ব্যাট হাতে ১০২ রান ও বল হাতে ৫ উইকেট নিয়েছেন সাকিব।
গতকাল রাতে শুরু হয় এলপিএল। উদ্বোধনী ম্যাচে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে জাফনা কিংসের হয়ে খেলতে নামেন অরেক বাংলাদেশি ব্যাটার তাওহিদ হৃদয়। জাফনার ২১ রানে জয়ের ম্যাচে ৩৯ বলে ৫৪ রানের নান্দনিক ইনিংস খেলেন হৃদয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat